ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইতালিকে হারিয়ে হেক্সা মিশন সম্পূর্ণ ব্রাজিলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৬ বার

কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয় সেলেসাওদের। ব্রাজিল জাতীয় দল হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও স্বপ্ন পূরণ করেছে বিচ ফুটবল দল। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয় ইতালি। হ্যাটট্রিক করেন এই তারকা ফুটবলার। এ ছাড়াও একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর একটি আত্মঘাতী গোল হয়।

অন্যদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই।

এর আগে আসরের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারানোর পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করে সেলেসাওরা।

এরপর কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল।

এদিকে ব্রাজিলের কাছে ফাইনাল হেরে বিচ ফুটবলে আরও একবার কপাল পুড়ল ইতালির। এর আগে আরও দুইবার ফাইনালে হেরেছে ইউরোপের দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইতালিকে হারিয়ে হেক্সা মিশন সম্পূর্ণ ব্রাজিলের

আপডেট টাইম : ১১:৩৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪