ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ইমরান খানকে ধন্যবাদ জানানো উচিত শাহবাজ শরিফের: বিলাওয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৬৭ বার

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফের উচিত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ধন্যবাদ জানানো। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এ মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে পিটিআই কোনো বাধার সৃষ্টি করছে না। খবর জিও নিউজের।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে করাচির ওরাঙ্গি টাউন এলাকায় যান বিলাওয়াল। করাচিতে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর পিটিআইয়ের প্রতিও আলাদাভাবে ধন্যবাদ জানাতে হবে শাহবাজ শরিফকে। ’

বিলাওয়াল বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা (ইমরান) হয়তো শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি। এ জন্য পিপিপির সঙ্গে আলোচনার মাধ্যমে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে কখনো কোনো বাধা সৃষ্টি করেনি তাঁর (ইমরান) দল। আর কেন্দ্রে সরকার গঠন করতে যে দলটি (পিএমএল-এন) পিপিপির কাছে এসেছিল, পিপিপি তাদের প্রতিই সমর্থন জানিয়েছে।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে পিটিআই প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি। ফলে জোট গড়ে কেন্দ্রীয় সরকার আসার বিষয়ে একটি সমঝোতা করেছে পিপিপি ও পিএমএল-এন। চুক্তি অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রী পদে শাহবাজকে সমর্থন দেবে পিপিপি। বিনিময়ে প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি সাংবিধানিক পদ নেবে দলটি। তবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অংশ হবে না পিপিপি।

অন্যদিকে জোট গঠন করে সরকারে আসার তেমন সম্ভাবনা না থাকলেও চেষ্টা অব্যাহত রেখেছে পিটিআই। এ ছাড়া ভোটে কারচুপির অভিযোগে সারা দেশে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মামলায় কারাবন্দি ইমরান খানের দল পিটিআই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ইমরান খানকে ধন্যবাদ জানানো উচিত শাহবাজ শরিফের: বিলাওয়াল

আপডেট টাইম : ১১:০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪