ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বায়ার্নকে হারাল লাৎসিও, পিএসজির জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৮ বার
বুন্দেসলিগায় বায়ের লেভারকুসেনের কাছে ৩-০ গোলে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগেও। গতকাল রাতে লাৎসিওর কাছে হেরে গেছে তারা ১-০-তে। কিলিয়ান এমবাপ্পে ও ব্র্যাডলি বারকোলার গোলে প্যারিস সেন্ত জার্মেই অবশ্য ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।

এই মৌসুমে বুন্দেস লিগায় চমক দেখাচ্ছে লেভারকুসেন।

২০ ম্যাচে অপরাজিত থেকে তারা মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখের। মুখোমুখি এই লড়াইয়েই লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামানোর সুযোগ ছিল বাভারিয়ানদের। কিন্তু উল্টো ৩-০ গোলের হার বড় ধাক্কা দিয়েছে টমাস টুখেলের দলকে। যে হারে লেভারকুসেনের চেয়ে এখন ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা।
সেখান থেকে চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোমে যাওয়া বায়ার্ন আবার হোঁচট খেয়েছে লাৎসিওর কাছে হেরে। ম্যাচের ৬৭ মিনিটে ফাউল করে দাইয়ু উপামেকানো লাল কার্ড দেখার পাশাপাশি পেনাল্টির বিপদ ডেকে আনেন। স্পট কিক থেকেই ম্যাচের জয়সূচক গোলটি চিরো ইমোবিলের।ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ৫০তম গোলের অপেক্ষায় থাকা হ্যারি কেইনের রাতটা কেটেছে হতাশায়।

ম্যাচে সেই অর্থে বলে পা ছোঁয়াতে পারেননি এই স্ট্রাইকার। ঘরের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্নের চ্যালেঞ্জটা তাই বাড়ল।প্যারিসে চোট কাটিয়ে ফিরেই গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচে এই গোলের জন্য ৫৮ মিনিট অপেক্ষা করতে হয় পিএসজিকে। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান বারকোলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বায়ার্নকে হারাল লাৎসিও, পিএসজির জয়

আপডেট টাইম : ১১:১৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪