ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বরিশালকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৩ বার
শিশিরের কথা মাথায় রাখলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ফরচুন বরিশালের জন্য বেশি বড় ছিল না। কিন্তু শক্তিশালী ব্যাটিংলাইন আপ নিয়েও রানটা তাড়া করতে পারেনি বরিশাল। চট্টগ্রাম ম্যাচ জিতেছে ১৬ রানে। সিলেট পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারের পর জয়ে ফিরল চট্টগ্রাম।

ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে বরিশালকে। রান পাননি মাহমুদ উল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, শোয়েব মালিক। এক প্রান্তে ১৫ ওভার পর্যন্ত থাকলেও ডানা মেলতে পারেননি তামিম ইকবাল। ৪৬ বলে তিনি ৪৯ রান করে আউট হয়েছেন।

চট্টগ্রামের ইনিংস এগিয়েছে দুই বিদেশি জশ ব্রাউন ও টম ব্রুসের কৃতিত্বে। বিপিএল অভিষেকেই তাঁকে নিয়ে আলোচনার একটা ঝলক দেখিয়েছেন ব্রাউন। প্রথমবার একাদশে সুযোগ পেয়ে খেলেছেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস।গ্যালারিতে উড়িয়ে মারা চারটি বড় ছক্কার সঙ্গে তাঁর ইনিংসে রয়েছে একটি চারের মার।

তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপুরা যেখানে রানের জন্য সংগ্রাম করেছেন, সেখানে আরেক বিদেশি নিউজিল্যান্ড ব্যাটার ব্রুস খেলেছেন অপরাজিত ৫০ রানের ইনিংস। বিপিএলে তাঁর প্রথম ফিফটি পাওয়া ৪০ বলের ইনিংস সাজানো পাঁচ ৪ ও দুই ছক্কায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বরিশালকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

আপডেট টাইম : ০১:০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪