ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মানুষের মস্তিষ্কে সফলভাবে মাইক্রোচিপ স্থাপনের দাবি করল ইলন মাস্কের প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১৮৭ বার

প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে সফলভাবে মাইক্রোচিপ স্থাপনের দাবি করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের গবেষণা প্রতিষ্ঠান নিউরালিংক। প্রতিষ্ঠানটি স্নায়ু ও ব্রেন সংক্রান্ত গবেষণা করে থাকে।

প্রাথমিক ফলাফলে নিজেদের সফল দাবি করে নিউরালিংক জানিয়েছে, যার মাথায় চিপটি বসানো হয়েছে তিনি সুস্থ আছেন এবং চিপটি সঠিকভাবে কাজ করছে। এটি নিউরোটেকনোলজি প্রতিষ্ঠানটির জন্য একটি বিশাল অর্জন বলে মনে করা হচ্ছে।

নিউরালিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে তথ্যটি শেয়ার করেছেন।  তিনি বলেছেন, “গতকাল একজনের মস্তিষ্কে নিউরোলিংক বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”

মাস্ক বলেন, “প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং নিউরনের স্পাইকগুলো ভালোভাবে নজরে রাখছে এই চিপ।” গত বছর আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) প্রতিষ্ঠানটিকে মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন করে পরীক্ষার অনুমতি দেয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিউরালিংক প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দৃষ্টিশক্তি, বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, স্থূলতা ও শরীরিক বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা।

নিউরালিংক জানায়, এ গবেষণায় মস্তিষ্কের যে অংশ দেহের অঙ্গের নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে, রোবট ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে সেই অংশে একটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) স্থাপন করা হবে। এর প্রাথমিক লক্ষ্য হবে, মানুষকে তাদের চিন্তাশক্তি ব্যবহারের মাধ্যমে একটি কম্পিউটার কার্সর বা কীবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা। সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মানুষের মস্তিষ্কে সফলভাবে মাইক্রোচিপ স্থাপনের দাবি করল ইলন মাস্কের প্রতিষ্ঠান

আপডেট টাইম : ১১:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪