ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফ্রান্সের চেয়ে সৌদি লিগকে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দাবি রোনালদোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ১২৭ বার

ক্রিস্টিয়ানে রোনালদো বলেছেন বিশাল বাজেটের সৌদি পেশাদার লিগ ইতোমধ্যেই ফ্রান্সের শীর্ষ বিভাগ লিগ ওয়ানের থেকে উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হিসেবে প্রমাণিত হয়েছে। মাত্র এক বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেন রোনালদো। দুবাইয়ে গ্লোবার সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে রোনাল্ডো এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানে পর্তুগিজ সুপারস্টার সেরা গোলদাতা ও বর্ষসেরা ফ্যান্স ফেবারিট খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন।

সৌদি পেশাদার লিগের মান কোন পর্যায়ে রয়েছে এই প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, ‘সত্যি বলতে কি আমি মনে করি ফরাসি লিগের থেকেও সৌদি লিগ এখন এগিয়ে গেছে। এটা একান্তই আমার নিজস্ব মতামত। ফরাসি লিগে দুই থেকে তিনটি দল ভাল মানের ফুটবল খেলে। কিন্তু সৌদিতে আমার কাছে মনে হচ্ছে, প্রতিযোগিতা বেশি। এনিয়ে দ্বিমত থাকতে পারে। আমি এখানে এক বছর ধরে খেলছি, সে কারণেই আমি এখানকার মান সম্পর্কে জানি। সবকিছু জেনেই আমি এই মন্তব্য করছি। এখনো এই লিগে উন্নতির অনেক জায়গা আছে।’

গত বছর দেশের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) লিগের চারটি বড় ক্লাবের নিয়ন্ত্রন নিজেদের করে নেবার পর থেকেই আর্থিকভাবে সৌদি লিগ বেশ লাভবান হয়েছে। আর তাই প্রতিফলন পড়েছে ট্রান্সফার মার্কেটে। রোনালদো আল নাসরে যোগ তেবার পর থেকে ইউরোপের শীর্ষ বেশ কিছু খেলোয়াড় সৌদিতে পাড়ি জমান। বিপুল পরিমান অর্থের বিনিময়ে তারা বিভিন্ন ক্লাবে যোগ দেন। যাদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার করিম বেনজেমা ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এ সপ্তাহে অবশ্য চুক্তি বাতিল করে মাত্র ছয় মাসের মাথায় আল-ইত্তিফাক ছেড়ে আবারও ইউরোপে ফিরে গিয়ে আয়াক্সে যোগ দিয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। সেখানে মানিয়ে নিতে না পারার কারনে ইউরোপে ফিরে গেছেন হেন্ডারসন।

৩৮ বছর বয়সী রোনালদো আল নাসরে ও পর্তুগালের হয়ে ২০২৩ সালে ৫৪ গোল করেছেন। ২০২৩ সালে তিনি পুরুষ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করেছেন। এর মাধ্যমে তিনি ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী আর্লিং হালান্ডকে ছাড়িয়ে গেছেন। হালান্ড শুক্রবার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় ও স্পেনের বিশ^কাপ জয়ী এইতানা বোনমাতি বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন।

রোনালদো বলেন, ‘এই মৌসুমে আমি সেরা গোলদাতার পুরস্কার জয় করেছিল। হালান্ডের মত তরুন খেলোয়াড়কে পিছনে ফেলে এই বয়সে এই পুরস্কার জয়ে আমি সত্যিই গর্বিত। মানুষ যখন আমার ওপর সন্দেহ দেখায় তখন আমার ভালো লাগে। তখনই আমি সাফল্য অর্জণ করি। আমি সমালোচনার দ্বারা প্রভাবিত হই না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফ্রান্সের চেয়ে সৌদি লিগকে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দাবি রোনালদোর

আপডেট টাইম : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪