ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাজনীতিকে ‘না’ বলতে চান না তামিম, তবে এখনই নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১২৫ বার

একদিন পরই মাঠে গড়াচ্ছে জমজমাট বিপিএল। এ নিয়ে সরগরম মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং এর পাশে থাকা বিসিবি একাডেমি মাঠ। কিন্তু এসব কোলাহল থেকে অনেক দূরে, ঢাকার পাশে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (পিকেএসপি) অনুশীলন করলো ফরচুন বরিশাল। সেখানেই আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে কথা বলেন তামিম ইকবাল। সেখানেই হঠাৎ একজন প্রশ্ন করেন তামিমকে, সাকিব-মাশরাফির মতো তিনিও কী রাজনীতিতে নাম লেখাবেন? আচমকা এ প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যান তামিম। এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি রাজনীতিকে পুরোপুরি ‘না’ করে দেননি। তবে এখনই রাজনীতিতে নামবেন না বলেও জানিয়ে দিলেন। রাজনীতিতে নামা নিয়ে তামিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি ‘না’ বললাম। এরপর দেখা গেলো ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি ‘না’ বলেছিলাম।” পরক্ষণেই তিনি জানিয়ে দিলেন রাজনীতি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। তামিম বলেন, “সুতরাং কখনোই কোনো কিছুকে ‘না’ বলা ঠিক নয়। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।” বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং বর্তমান দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান রাজনীতিতে নাম লিখেছেন। মাশরাফি তো এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। সাকিব হলেন এবার। নির্বাচনের পর এই দুজনের সঙ্গে তামিমের কথা হয়েছে কি না জানতে চাইলে তামিম বলেন, ‘দুজনের কারও সঙ্গেই দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা হবে। কথা তো হবেই। দেখা যাক।’ ভবিষ্যতে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছে আছে কি না তামিমের। যদিও এরইমধ্যে সাকিব নিজের মুখে প্রকাশ করেছেন তিনি বিসিবি সভাপতি হতে চান। তামিম এ প্রশ্নের জবাবে বলেন, ‘আমার এসবে কোনো কিছু না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাজনীতিকে ‘না’ বলতে চান না তামিম, তবে এখনই নয়

আপডেট টাইম : ১১:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪