ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

খন্দকার মোশাররফকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ২২৪ বার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অবস্থা সঙ্কটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য আবারও তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেনকে আগামী সপ্তাহে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসা প্রসঙ্গে তার ছেলে এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন বলেছেন, বাবার শারীরিক অবস্থা ভালো নয়। তাকে আবারও সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। কবে সিঙ্গাপুর নেওয়া হবে, সেটা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

প্রসঙ্গত, গত বছরের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু, পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এর তিন মাস পর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

খন্দকার মোশাররফকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

আপডেট টাইম : ১০:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪