ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাকিবের চোখে সমস্যা, চিকিৎসা করাতে যাচ্ছেন লন্ডনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১৫৮ বার

সাকিব আল হাসান ফের চোখের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং অনুশীলনে চোখে চশমা নিয়ে সাকিব উপস্থিত হয়েছেন। আজ চোখের চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন তিনি। তবে বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ অধিনায়ক। মাঝে কিছুটা সুস্থ হলেও, বিপিএল শুরুর আগে আবারও সমস্যায় পড়লেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি সাকিবের চোখের সমস্যার কথা একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিবের মানসিক চাপের কারণেই মূলত এমন সমস্যা। নির্বাচনের আগে এই তথ্য সাকিবও অবশ্য জানিয়েছিলেন।

সাকিব এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিশ্বকাপের পুরোটা সময়েই চোখের রেটিনার সমস্যায় ভুগেছিলেন তিনি। যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাকিবের চোখে সমস্যা, চিকিৎসা করাতে যাচ্ছেন লন্ডনে

আপডেট টাইম : ১১:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪