ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৫ মাসে কৃষি ঋণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ২০১ বার

নানা অস্থিরতার মাঝেও কৃষি ঋণ বিতরণ বেড়েছে। জুলাই-নভেম্বর মাসে পাঁচ মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ১৪ হাজার ৪১৮ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৫৪৭ কোটি টাকা বেড়ছে। আগের বছর একই সময়ে বিতরণ হয়েছিল ১২ হাজার ৮৭১ কোটি ১১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। চলতি বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার কোটি টাকা। আর ৫ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের নূন্যতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়। পাঁচ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ৫ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা। বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৮৫৪ কোটি ৭৭ লাখ টাকা। এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ৯ হাজার ২০৫ কোটি ২২ লাখ টাকা। পাঁচ মাসে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণকারী ব্যাংকগুলো হলো-কৃষি ব্যাংক, ইসলামি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক। ফসলের মৌসুম ভিত্তিক সারা বছর সমান হারে কৃষি ঋণ বিতরণের নির্দেশ থাকলেও কয়েকটি ব্যাংক বিতরণই শুরু করেনি। ব্যাংকগুলো হলো-বিদেশি উরি ব্যাংক ও দেশি সিটিজেন ব্যাংক। আর সর্বনিম্ন কৃষি ঋণ বিতরণ করেছে পদ্মা ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৫ মাসে কৃষি ঋণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা বিতরণ

আপডেট টাইম : ০৩:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩