ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যাদের বাবারা কালো টাকা উপার্জনের ধান্দায় ব্যস্ত তাদের সন্তান জঙ্গি হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬
  • ৩৯২ বার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন, যাদের বাবারা কালো টাকা উপার্জনের ধান্দায় পরিবারকে সময় দিতে পারে না, তাদের ছেলেরাই এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তি সংঘ ও বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা লীগ যৌথভাবে সংবাদ সম্মেলনটির আয়োজন করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমদ, সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ।

তিনি বলেন, এতদিন প্রচার ছিল মাদ্রাসার ছাত্ররা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলসহ নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত।

মোজ্জামেল হক বলেন, বাবা-মা যখন ঘুষের ধান্দায় থাকেন বা কালো টাকা উপার্জনে ব্যস্ত হয়ে পড়েন, তখন তারা পরিবারকে ততটা সময় দিতে পারেন না। এসব উচ্চবিত্ত পরিবারের ছেলেরা সেই ছোটবেলা থেকে একাকিত্বে ভোগে, তারা সেই অর্থে কোনো আদর-যত্ন পায় না। বড় হয়ে সেসব বিষণ্নতার কারণে তারা বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ে। তাদের বাবা-মা জানেনই না, কখন তারা উধাও হয়ে যায়।

তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনি জামায়াত ছেড়ে আসুন, আপনার সঙ্গে ঐক্য গড়া হবে। কেন না এসব হামলার পেছনে আছে জামায়াত-শিবিরের উত্তরসূরিরাই। তাদের ব্যাংক, বিমা ও হাসপাতালগুলোই মূলত এসব অর্থের যোগান দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, আসলে এসব আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ। ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসলামের নাম ভাঙিয়ে এসব করা হচ্ছে। কোনো কিছু হলেই না কি তারাই আগে সংবাদ পান। ওটা আবার আইএসের নামে প্রচার করেন। ঘটনার পর তারাই ছুটে আসেন সাহায্য ও পারমর্শ দেয়ার জন্য।

তিনি বলেন, আমাদের এসব সাহায্য কিংবা পরামর্শের আগে আপনাদের ঘর সামলান। সেখানে যে হামলাগুলো হয়, সেগুলো আগে নিয়ন্ত্রণ করে দেখান।

সংবাদ সম্মেলন শেষে মুক্তিযোদ্ধাদের জন্য উৎসব ভাতার ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, এবার থেকে দুই ঈদে মুক্তিযোদ্ধাদের দশ হাজার করে বিশ হাজার টাকা উৎসব ভাতা হিসেবে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যাদের বাবারা কালো টাকা উপার্জনের ধান্দায় ব্যস্ত তাদের সন্তান জঙ্গি হচ্ছে

আপডেট টাইম : ১১:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬