ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেত্রকোণা মদনের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ১৯১ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার “জনতা কারিগরি বাণিজ্য কলেজ” এর শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। কলেজটি উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের পার্শেই হাসনপুরে স্থাপিত হয়।

কলেজ সূত্রে জানা যায়, ২০০৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে পাঠদানের অনুমোদন পায়। বর্তমানে কলেজে প্রায় ২২০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারী রয়েছে মোট ১১ জন।

২০১৯ সালের জুন মাসে কলেজটি এমপিওভুক্ত হলেও বেতন-ভাতা পাচ্ছে না শিক্ষক-কর্মচারীরা। এ দীর্ঘ সময় ধরে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। ঋণ, ধার-দেনা ও দোকানবাকীতে চলাচ্ছেন তাদের পরিবারের ভরণ পোষন।

ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি জানান, হাওর অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছে “জনতা কারিগরি বাণিজ্য কলেজ”। হাওর অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি’র লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে অনবরত।

কিন্তুু শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পাওয়ায়, মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। তাঁদের বেতন-ভাতা এমপিওভুক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

কলেজ অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান খান বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের সকল শর্ত পূরণ করেই আমাদের প্রতিষ্ঠান ২০১৯ সালে এমপিওভুক্ত হয়েছে। কিন্তু আমরা শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছি না। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেত্রকোণা মদনের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন

আপডেট টাইম : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩