ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হিলি স্থলবন্দরে এসেছে সাড়ে ৩ হাজার টন আলু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ২১৪ বার

দেশের বাজারে আলুর দাম বেশি অনেক দিন ধরেই। ফলে ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহের ৬ কর্ম দিবসে ১৩৭ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৫০০ মেট্রিকটন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আলু আমদানির প্রথম দিকে দাম কিছুটা কমলেও বর্তমানে আবার বেড়েছে দাম। হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজি প্রতি ভারতীয় আলু প্রকারভেদে ৩০ থেকে ৩২ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, সেই সাথে ভারতীয় নতুন আলু পাইকারিতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভারতের অভ্যন্তরে আলুর দাম বেশি হওয়ার কারণে দেশের বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।

একই সঙ্গে হরতাল, অবরোধ এর কারণে আলু পরিবহনে করে বিভিন্ন স্থানে সরবরাহ করতে বেশি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যার ফলে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

হিলি স্থলবন্দরে এসেছে সাড়ে ৩ হাজার টন আলু

আপডেট টাইম : ১২:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩