ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

গুলশানে আটকা পড়েছিলেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০১৬
  • ৬৫৬ বার

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দিন চার ঘণ্টা আটকে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাকিব খান।

রেস্তোরাঁয় আটক জিম্মিদের উদ্ধার করতে গত শুক্রবার আশপাশের চার কিলোমিটার এলাকা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে তৈরী হয় তীব্র যানজট। যার কারণে অন্য সাধারণ মানুষের মতো শাকিবও রাস্তায় আটকে ছিলেন।

এ প্রসঙ্গে শাকিব জানান, নগরীর উত্তরায় তার নতুন বাড়ির কাজ চলছে। শুক্রবার রাত ১০টার দিকে গুলশানের বাসার দিকে ফিরছিলেন তিনি। প্রথমে উত্তরা থেকে গুলশান ২ নম্বর দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করেন। কিছুটা পথ যাওয়ার দেখা যায় অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে।

এমন বেহাল অবস্থা দেখে অনেক কষ্টে নতুন বাজার থেকে বেরিয়ে বনানী দিয়ে বাসায় ফেরার চেষ্টা করেন। কিন্তু সে পথেও তাকে ঘণ্টাখানেক সময় আটকে থাকতে হয়। তারপর বনানী থেকে বেরিয়ে ১ নম্বর দিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সব পথের একই অবস্থা। ততক্ষণে ঘড়ির কাটা রাত ৩টায়। তারপর বাধ্য হয়েই শাকিব তার ছোট বোনের বাসায় চলে যান।

এ রাতের অভিজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘ওইদিন আমি একা নই, রাজধানীর অনেক মানুষই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়েছে। তবে বড় বিষয় ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। এটা আমার জীবনের এক ভয়াবহ রাত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

গুলশানে আটকা পড়েছিলেন শাকিব খান

আপডেট টাইম : ১২:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০১৬