ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে তাসনিয়া ফারিণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে ভ্রমণ করতে পেরে উচ্ছ্বসিত ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বুধবার (২৫ অক্টোবর) নিজের ফেসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে এই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ছবির ক্যাপশনে তাসনিয়া ফারিণ লিখেন, ‘সম্মানিত প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে অবস্থান করাটা ভাগ্যের ব্যাপার। আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের মধ্যে তিনি অন্যতম। ছবিটা আরেকটু ভালো হতে পারতো, তবু তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।’

ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। একই ফ্লাইটে ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিষেবায় মুগ্ধতা প্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। বিমানের পাইলটদের সঙ্গেও ফটো সেশন করেন। ধন্যবাদ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘১৪ ঘণ্টা কাটিয়েছি। কিন্তু মনে হলো ১৪ মিনিট। আবারো আপনাদের সঙ্গে ভ্রমণের অপেক্ষায়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে তাসনিয়া ফারিণ

আপডেট টাইম : ০৭:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩