ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তেলাপিয়া মাছ খেয়ে’ ৪ অঙ্গ হারালেন নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ অল্প সিদ্ধ করা ‘তেলাপিয়া মাছ খেয়ে’ যুক্তরাষ্ট্রের এক নারী ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছেন। এতে তার চারটি অঙ্গ কেটে ফেলতে হয়েছে।

মার্কিন ওই নারীর নাম লরা বারাজাস (৪০)। এক সন্তানের জননী লরার বাড়ি ক্যালিফোর্নিয়ার সান জোসে।

সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, একজন আমেরিকান মা তার চারটি অঙ্গ হারিয়ে ফেলেছেন। কম রান্না করা তেলাপিয়া মাছ খেয়ে তিনি ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এক মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি থেকে সংক্রমণের সঙ্গে লড়াই করেন। বুধবার তার জরুরি অস্ত্রোপচার করে চারটি অঙ্গ কেটে ফেলা হয়।

লরার ছয় বছর বয়সি একটি ছেলেসন্তান রয়েছে। লরার বন্ধু আনা মেসিনার মতে, জুলাইয়ের শেষের দিকে স্থানীয় বাজার থেকে কেনা একটি মাছ রান্না করে খাওয়ার কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

লরা প্রায় তার জীবনই হারাতে বসেছিলেন। তিনি অনেকটা কোমায় চলে গিয়েছিলেন। তার আঙ্গুল, পা ও নিচের ঠোঁট কালো হয়ে গিয়েছিল। তার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল।

মেসিনার বিশ্বাস, ভয়াবহ প্রাণঘাতী ব্যাকটেরিয়া ‘ভিব্রিও ভালনিফিকাস’ থেকে লরা সংক্রমণের শিকার হয়েছিলেন। ১ সেপ্টেম্বর এই ব্যাকটেরিয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করেছিল।

সিডিসির মতে, মানুষ কাঁচা বা কম রান্না করা সামুদ্রিক খাবার খেলে বা সমুদ্রের পানিতে ক্ষত সৃষ্টি হলে ভিব্রিও ভালনিফিকাসে আক্রান্ত হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ১৫০ থেকে ২০০টি সংক্রমণের ঘটনা ঘটে এবং সংক্রমণে প্রতি পাঁচজনের মধ্যে একজন মারা যায়।

উল্লেখ্য, গেল আগস্টেও এই ব্যাকটেরিয়ার সংক্রমণে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট ও নিউইয়র্কে তিন জন মারা যাওয়ার খবর প্রকাশ হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তেলাপিয়া মাছ খেয়ে’ ৪ অঙ্গ হারালেন নারী

আপডেট টাইম : ০৫:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩