ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভূমিকম্পে একসঙ্গে ৩২ সহপাঠীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ মরক্কোয় গত ৮ সেপ্টেম্পর রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এদের মধ্যে ১৪০০ এর বেশি মানুষ মারাত্মকভাবে আহত।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির মারাকেশের একজন স্কুলশিক্ষক নাসরিন আল-ফাদেল জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছেই ছিল তার স্কুল। আরবি ও ফরাসি ভাষার শিক্ষক নাসরিন ভূমিকম্পের পরেই তিনি আদাসিল গ্রামে ছুটে যান।

সেখানে তিনি তার শিক্ষার্থীদের খুঁজতে গিয়ে জানতে পারেন, ছয় থেকে ১২ বছর বয়সী তার সকল শিক্ষার্থী ভূমিকম্পে মারা গেছে। বিবিসিকে নাসরিন বলেন, আমি ভূমিকম্পের পরেই গ্রামে ছুটে যাই এবং বাচ্চাদের কথা জিজ্ঞেস করি। সোমায়া কোথায়? কয়েক ঘণ্টা পর উত্তর আসে। তাদের কেউ বেঁচে নেই।

একসঙ্গে ৩২ শিক্ষার্থীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন নাসরিন। তিনি আরও বলেছেন, গত শুক্রবার শেষবারের মতো আমি তাদের ক্লাস নিই। এর পাঁচ ঘণ্টা পরই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, মরক্কোয় সেইদিনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ইউরোপ ও আফ্রিকা মহাদেশের নিচে থাকা দুই টেকটোনিকে প্লেটের সংঘর্ষ থেকেই এই ভূমিকম্পের উৎপত্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূমিকম্পে একসঙ্গে ৩২ সহপাঠীর মৃত্যু

আপডেট টাইম : ১১:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩