ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

স্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭০ বার

ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন। আজ বুধবার উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্যে তিনি মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। এর আগে, গতকাল সোহানের স্ত্রীও মারা যান স্ট্রোকে আক্রান্ত হয়ে। সোহানুর রহমান সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

জানা যায়, তিনি উত্তরার নিজ বাসায় ঘুয়িয়ে ছিলেন। ঘুমের মধ্যে হঠাৎ মারা যান। পরে ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নব্বই দশকের আলোচিত এই পরিচালক শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ১৯৭৭ সালে। প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমার নাম ‘বিশ্বাস অবিশ্বাস’। সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে খ্যাতি লাভ করেন।

তার পরিচালিত আলোচিত সিনেমাগুলো হলো- ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

স্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান

আপডেট টাইম : ১০:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩