ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক-অভিনেতা ফিরোজ শাহী, নির্মাতা শাফি উদ্দিন শাফি ও প্রযোজক খোরশেদ আলম খসরু। জানা যায়, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানের স্ত্রী প্রিয়া। তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় এই নির্মাতা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা সোহানুর রহমান সোহান। নব্বই দশকে তার পরিচালিত সিনেমা দেখে মেতেছিল দেশের কোটি দর্শক। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তারকা গড়ার নেপথ্য কারিগর ও চলচ্চিত্র নির্মাতা বলা হয় তাকে।

সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে যিনি ঢালিউডের শীর্ষ তারকা।

তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে। সেটা ১৯৭৭ সালের কথা। এরপর তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এ জে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেছেন।

প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন।

তার পরিচালিত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান

আপডেট টাইম : ০৭:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩