ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আ.লীগ সরকারের কাছে গণতন্ত্র ও রাষ্ট্র নিরাপদ নয় : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৩ বার

বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে গণতন্ত্র, দেশ ও রাষ্ট্র একেবারেই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শমরিতা হাসপাতালে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির এক নেতার বাসায় দলের সাংগঠনিক সভা হচ্ছিল। সেই সভায় অতর্কিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় এমপি-মন্ত্রীর ভাইদের নেতৃত্বে আক্রমণ করে ১০-১২ জনকে মারাত্মকভাবে আহত করেছে। এদের মধ্যে কয়েকজন এই হাসপাতালে ভর্তি। তাদের এমনভাবে জখম করা হয়েছে, তারা বেঁচে নাও থাকতে পারত।’

বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশে রাজনীতি ও গণতান্ত্রিক অবস্থা এমন জায়গায় গিয়েছে, বিরোধী দলের নেতাকর্মীরা যদি ঘরের মধ্যে সভাও করে সেখানেও তাদের আক্রমণের স্বীকার হতে হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের কাছে গণতন্ত্র, দেশ ও রাষ্ট্র নিরাপদ নয়। গ্রামের অসহায় মানুষদের ওপর গুলি করা হয়েছে। কয়েকজন গুলিতেও আহত হয়েছে। প্রকাশ্যে সন্ত্রাস, আক্রমণ করে কুমিল্লার জনগণকে ভয় দেখিয়েছে। তারা আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। আমরা মনে করি, এবার জনগণ রুখে দেবে, রুখে দিতে শুরু করেছে। জনগণের প্রতিরোধের কাছেই সরকার পরাজিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আ.লীগ সরকারের কাছে গণতন্ত্র ও রাষ্ট্র নিরাপদ নয় : ফখরুল

আপডেট টাইম : ১১:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩