ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে কম ভাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫১ বার

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুটা মিউজিক ভিডিওর মডেল হলেও এরপর উপস্থাপনা। এখন তিনি পুরোদস্তুর চলচ্চিত্রের নায়িকা। অনেকে বলতেন, ২০১৫ সালে ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা নুসরাত ফারিয়াকে বাংলাদেশের চেয়ে কলকাতায় বেশি দেখা গেছে।

গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানে ফারিয়ার কথায়ও তেমনটাই যেন আরও পরিষ্কার হলো।

শুক্রবার ঢাকার একটি অনুষ্ঠানে অকপটে তাই জানালেন। বললেন, বাংলাদেশের পরিচালকেরা তাঁকে নিয়ে কম ভাবেন। কেন কম ভাবেন, তার ব্যাখ্যাও দিলেন তিনি।

আট বছরের পেশাদার চলচ্চিত্রজীবন নুসরাত ফারিয়ার। কলকাতায় সর্বশেষ তাঁর মুক্তি পাওয়া ছবি ‘বিবাহ অভিযান ২’। এদিকে ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’, যেটিতে তাঁকে ‘ও ট্যাকা তুই কলিজা আর জান’—এমন কথার একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। এ ছাড়া চরকিতেও মুক্তি পেয়েছে ‘পাতালঘর’ নামের একটি ওয়েব ফিল্ম, যেটিতে নুসরাত ফারিয়াকে একেবারে ভিন্নরূপে পেয়েছেন দর্শকেরা।

ফারিয়ার কথায়ও তাঁর প্রমাণ পাওয়া গেল। তিনি বলেন, ‘বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম। তাঁরা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন “পাতালঘর”-এ। আমি যে রকম ভালোবাসা “পাতালঘর” থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম। আমার ভীষণ ভালো লাগার। ’

২০২৩ সালের সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। বছরের এই কয়েক মাসের মধ্যে চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, নতুন গান এবং ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অতিথি চরিত্রেও ছিলেন নুসরাত ফারিয়া। পেশার দিক দিয়ে এ বছর ফারিয়ার জন্য খুবই ভালো হলেও ব্যক্তিগতভাবে দুঃখজনক মনে করছেন তিনি।

ফারিয়া বললেন, ‘পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য যতটা সুন্দর, পারসোনালি ততটাই স্যাড। কারণ, বছরের শুরুতে জি-ফাইভে “ভয়” প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে “বিবাহ অভিযান ২” ছবিটা মুক্তি পেয়েছে। “বুঝি না তো তাই” শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে “কলিজা আর জান” আর “আবার প্রলয়” ওয়েব সিরিজে “মেনকা” গান প্রকাশিত হয়েছে।

চরকির ‘পাতালঘর” তো আগেই বললাম। বছরের সেপ্টেম্বর মাস চলছে, অলরেডি আমার ছয়টা কনটেন্ট রিলিজ হয়ে গেছে। সামনে আরও আসছে, পুজোতে কলকাতায় মুক্তি পাবে “রকস্টার”। “মুজিব”ও আসবে এ বছরেই। এসবের বাইরে সামনে আরেকটি গানও মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। আমি আমার এ সময়কে উপভোগ করছি। অনেক বছর ধরেই এ রকম পরিকল্পনামাফিক কাজ করতে চাচ্ছিলাম, আমার সাথে যেটা যায়। আমার কাছে মনে হয়, একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন এসে আমি পাচ্ছি। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে কম ভাবেন

আপডেট টাইম : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩