ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নিপুণ রায়কে আত্মসমর্পণের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ২৩০ বার

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন তার বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গত ১ আগস্ট নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আজ এ আদেশ দিলেন আদালত।

গত ২৯ জুলাই পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এর পরদিন বিএনপির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার।

মামলায় এজাহারনামীয় আসামি করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। অজ্ঞাত আসামি করা হয় ৩০০-৪০০ নেতাকর্মীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিপুণ রায়কে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট টাইম : ০২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩