ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিরোধী নেতাদের নামে মামলা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য: অলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ১৯১ বার

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে জনগণকে ন্যায়বিচার দেওয়া। মজলুম মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজ। কোনো দলের দালালি করা তাদের কাজ নয়। কিন্তু বর্তমান বিচার বিভাগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে সাজা প্রদান করে যাচ্ছে। ক্ষমতা পাকাপোক্ত করতে দেওয়া হচ্ছে এসব রায়। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রেদোয়ান আহমেদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এলডিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। অলি বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নিয়ে বিএনপি ও বিরোধী দলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে যে রায় দিয়েছে তা অন্যায়ভাবে দিয়েছে। আদালত রেদোয়ান আহমেদের কোনো স্বাক্ষীর বক্তব্য গ্রহণ করেনি। এ রায় প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাদের নামে সরকার যে লাখ লাখ মামলা দিয়েছে তা সম্পূর্ণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখার পরিণতি ভালো হবে না। সরকারের সময় শেষ। এরা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। বিচার বিভাগ ধ্বংস করেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এদের শাস্তি পেতেই হবে। এলডিপির ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, সাকলায়েন, উপদেষ্টা মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিরোধী নেতাদের নামে মামলা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য: অলি

আপডেট টাইম : ১০:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩