ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই: মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ১৭৫ বার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নেই। যখন যে সরকার ক্ষমতায় থাকে সকলের পরামর্শ নিয়েই সেই সরকারের সময়ে নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করে থাকে। গত শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রামের মীরসরাইয়ে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশেও সেভাবেই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। বিএনপি-জামায়াত অতীতে আগুন সন্ত্রাস, খুন, রাহাজানি করে মানুষের জানমালের যে ক্ষতি করেছে তেমন কিছু করার সুযোগ এখন আর নেই। এখন সাধারণ জনগণ, শ্রমিক, মজুর থেকে শুরু করে সকলেই সোচ্চার। তাই শ্রমিক ভাইদের সবসময় রাজপথে সজাগ থাকতে হবে। বারইয়ারহাটের ট্রাফিক মোড় চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। শ্রমিক সমাবেশে উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভাসহ সীতাকু- ও সন্দ্বীপ থেকে শ্রমিক লীগের নেতা-কর্মীরা যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই: মোশাররফ

আপডেট টাইম : ১০:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩