ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী না: শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ১৫৮ বার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘রাজনীতি একটা এবাদত। কেউ রাজনীতি করে আখের গোছানোর জন্য, কেউ রাজনীতি করে মানুষের সেবা করার জন্য। একটা কথা মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী না।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে মানুষটা স্বাধীনতা আনলেন, সেই মানুষটাকে আমরা মেরে ফেললাম; তার পুরো বংশকে আমরা মেরে ফেললাম! এতো অকৃতজ্ঞ জাতি আমরা? আমার লজ্জা লাগে। আমাদের তো রাজনীতি করার কথাই না।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ জাপানের চেয়ে বেশি উন্নত হতো। জাপানে কি এমন মিটিং-মিছিল হয়? তারা তো কাজ করতে করতেই সময় পায় না। সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বে এক নম্বর। বঙ্গবন্ধু থাকলে আমরাও দেশটাকে ওই স্থানে নিয়ে যেতে পারতাম।’

শামীম ওসমান বলেন, ওরা দেশটাকে পিছন দিকে নিতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশটা পেছন দিকে যেতে শুরু করেছিল। বঙ্গবন্ধু কন্যা দেশের হাল না ধরলে। একবার ভাবেন তো এই মহিলাটার স্থানে আপনি বা আমি থাকলে কি করতাম? হয়তো পাগল হয়ে যেতাম, নয়তো খুনি হতাম। উনি এসবের কিছুই হন নি।

উনি ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আইনের শাসন ব্যবস্থা কায়েম করেছেন। তিনি প্রচলিত আইনেই তার পিতা ও পরিবারের হত্যার বিচার করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় তিনিও যদি মারা যেতেন তাহলে হয়তো আজ মুক্তিযোদ্ধাদের বিচার হতো, যে কোনো তারা দেশটাকে স্বাধীন করেছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পৃথিবীর ৩৩টা দেশে নির্বাচন হচ্ছে কোথাও কোনো কথা নেই, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে এসে হাজির হয়েছে। বিএনপি-জামায়াত ওই মোড়লদের এখানে ডাকছে। কারণ বাংলাদেশকে তারা আবারো আঘাত করতে চায়। এটার প্রমাণ, বঙ্গবন্ধু কন্যা পরিষ্কারভাবে সংসদে বলেছেন।

তিনি বলেন, আগস্টের শেষ দিক থেকে এমন কিছু ঘটানোর চেষ্টা করা হবে যাতে করে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বিশ্বাস করেন, শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না; তিনি এখন বাংলার মানুষের ভবিষ্যৎ।

আমাদের ছেলে-মেয়েদের স্বপ্ন বাস্তবায়নের নাম হচ্ছে শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান ও বাস্তবায়ন করেন। আমাদের ভৌগলিক অবস্থানের কারণে আবারো আমাদের ওপর শকুনদের থাবা পড়েছে। আপনাদের সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করবো।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ সব সময় ভূমিকা রেখেছে, আগামীতেও ভূমিকা রাখবে। তাই, আগস্টের শেষ দিক থেকে আমরা সকলের সঙ্গে বসা শুরু করবো। জানি না আগামীকাল বেঁচে থাকবো কি না।

তবে যদি মারা যাই তাহলে দেশটাকে বাঁচাবেন। রাজনীতি একটা এবাদত। কেউ রাজনীতি করে আখের গোছানোর জন্য, কেউ রাজনীতি করে মানুষের সেবা করার জন্য। একটা কথা মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী না।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী না: শামীম ওসমান

আপডেট টাইম : ০৫:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩