ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ২০৪ বার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন-ডা. দেওয়ান আল মিনা মিশু, মাইশা আক্তার, মো. নজরুল ইসলাম, মো. আশিক ও আয়েশা খাতুন।

এদের মধ্যে চিকিৎসক দেওয়ান আল মিনা মিশু সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যান। ডা. মিশুর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায়। তার ছোট একটি মেয়ে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত জুন মাস থেকে ডা. মিশু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যয়ন করছিলেন। গত ২৪ জুলাই তার ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন-চারদিন আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তার পরিবারকে জানানো হয়, তিনি অলরেডি ব্রেইন ডেড। ডা. মিশুর পরিবার চাচ্ছিল চিকিৎসা চালিয়ে যেতে, সেজন্য ঢাকা মেডিক্যাল কলেজে তাকে নেওয়া হয়।

এই তরুণ চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। সেখানেই সোমবার রাতে তিনি মারা যান।

ডা. মিশু রাজধানীর মাতুয়াইলস্থ বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিভাগের আবাসিক চিকিৎসক ছিলেন। তিনি ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩