ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাট-প্রতিষ্ঠানের রাস্তাঘাটের নামকরণের সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ১৬৭ বার

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা-ঘাট, ব্রিজ ও স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের জন্য কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্যদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলা কমিটি গঠন করা হয়।

আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক এ কথা বলা হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। এতে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম অংশ নেন।

বৈঠকে বর্তমান সরকারের সময় (২০১৯-২০২৩) বীর মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় এবং তার আওতাধীন সংস্থা/বিভাগ কর্তৃকগৃহীত বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বর্তমানে দেশে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা ৫ হাজার ‘বীর নিবাস’ তৈরির কার্যক্রম চলমান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের ভাতা বৃদ্ধি, দেশে-বিদেশে চিকিৎসা সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া বাড়ির হোল্ডিং ট্যাক্স, গ্যাস ও বিদ্যুৎ বিল মওকুফসহ রেশন সুবিধা দেওয়া হয়েছে মর্মে সভায় অবহিত করা হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাট-প্রতিষ্ঠানের রাস্তাঘাটের নামকরণের সুপারিশ

আপডেট টাইম : ০৬:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩