ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিএনপি আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায়: আমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ১৮২ বার

আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি। তারা সংশোধনের মাধ্যমে আবারও সংবিধানকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম সদস্য ও ১৪ দ‌লের সমন্বয়ক আমির হোসেন আমু।

আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, ‘শেখ হাসিনাকে সরিয়ে আবারও পাকিস্তান সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি। যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের গাত্রদাহ থাকবেই।’

তিনি বলেন, ‘কারাবন্দী খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় বাসা থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। একজন কারাবন্দী নেত্রীর সঙ্গে দলের নেতাকর্মীদের দেখা করার ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনা। আজ বিএনপি তাকেই সরানোর ষড়যন্ত্র করছে।’

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দল ঢাকা মহানগরের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাস, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায়: আমু

আপডেট টাইম : ১১:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩