ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আমানউল্লাহ আমানকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ২২৬ বার

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চের দেওয়া ২৮১ পৃষ্ঠার রায় আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে বিচারিক আদালতে রায়ের অনুলিপি যাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে গত ৩০ মে আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

সেই সঙ্গে তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজাও বহাল রাখা হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমান জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা ও সাবেরা আমান ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পত্তি অর্জন করেন। ওই মামলায় ২০০৭ সালে বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর ও সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালে খালাস পান। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালে আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমানউল্লাহ আমানকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ১০:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩