ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ৩০৯ বার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঢেকিয়া এলাকা থেকে আরিফুল ইসলাম (২৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (০৬ আগস্ট) হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. আরিফুল ইসলাম মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর উপজেলার পৌর এলাকার মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

পুলিশ জানায়, যে ঘর থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়, সেটির দরজা ভেতর থেকে লাগানো ছিল। তারপর দরজা খুলে ভেতরে ঢুকে আরিফুলের মরদেহ ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে আরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম রাজিব বলেন, ‘রাত পৌনে ২টার দিকে থানা থেকে মোবাইলে ফোন করে জানানো হয়, আমার ছোট ভাই আত্মহত্যা করেছে। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে তার স্ত্রী মীরা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াবিবাদ হতো। ঝগড়া হলেই মীরার বড় ভাই আমাকে ফোন করে জানাত। আজ আর কোনো কিছু জানায়নি।’ এই হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। আরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩