ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ১৮৪ বার

উপনির্বাচনে বিজয়ী দুইজন সংসদ সদস্যকে শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৬ আগস্ট) সংসদ ভবনের শপথ কক্ষে সরকারদলীয় এই দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

সংসদ সদস্যরা হচ্ছেন- একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং ২৮৭ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

আপডেট টাইম : ১২:৪৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩