ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্র, ভারত কী বললো তা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ১৯৮ বার

ভারত, যুক্তরাষ্ট্র কী বললো তা নিয়ে বিএনপি ভাবে না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কী বললো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমাদের দরকার মানুষ কী বলে। ’

শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা- এই তিনটি ইউনিট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু।

প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপি’র নয়, গোটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান ও তার স্ত্রীকে দুর্নীতি মামলায় সাজা দেওয়া হয়েছে। পতন যখন অবশ্যম্ভাবী তখন এসব ক্যারিকেচার করে লাভ নেই। সরকারের সময় শেষ। দিশেহারা হয়ে অসংলগ্ন কথা ও কাজ করছে সরকার।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বিদায় নিতেই হবে। মামলা-হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। এই সরকারের পতন ঘটানো হবে তীব্র আন্দোলনের মাধ্যমে। তারেক রহমান গণতান্ত্রিক মানুষের ভরসার নাম।

মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে মারা গেলেও তা নিরসনের উদ্যোগ নেই। এবার মরণপণ যুদ্ধ, সেই যুদ্ধ করেই এদের তাড়ানো হবে। সরকার কেরি কাটছে ফুটবল খেলার মতো। কিন্তু এই করেও লাভ হবে না। ’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতি সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুক্তরাষ্ট্র, ভারত কী বললো তা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই : মির্জা ফখরুল

আপডেট টাইম : ১২:৫৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩