ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ১৯৬ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে দলটি। সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রতিবাদ সমাবেশ যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এসময় বিএনপি নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

নেতাকর্মীরা বলছেন, এই সরকার অবিলম্বে পদত্যাগ করুক। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।

সমাবেশে আসা কয়েকজন বিএনপির নেতা বলেন, বিচারপতিদের স্বাধীনতা হরণ করে সরকার তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে। এ রায়ে দেশের জনগণ ক্ষুব্ধ। তারা অবিলম্বে এই রায় প্রত্যাহারের দাবি জানান।

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়

আপডেট টাইম : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩