ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিএনপি সালাউদ্দিন গ্রেফতার : ডিবি প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • ২২৪ বার

বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকালে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিবিপ্রধান বলেন, বিএনপির ডাকা গত ২৮ জুলাইয়ের সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুটি মামলায় সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। দুই মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

হারুন আরও বলেন, বিএনপির ডাকা অবৈধ সমাবেশের পরদিন অনুমতি ছাড়াই অবস্থান কর্মসূচির নামে যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে রক্তাক্ত করে এবং তিনটি বাসে আগুন দেয়।

তিনি জানান, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলার এক নম্বর আসামি সালাউদ্দিন। অন্য দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। এজন্য ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেফতার করেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।

এর আগে দুপুরে সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী (হানিফ উড়াল সড়ক) থেকে তার বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

এদিকে বিএনপিপন্থি আইনজীবীরা বলেছেন, বৃহস্পতিবার বিকালে আদালত থেকে ফেরার পথে সালাউদ্দিন আহমেদ ছাড়া আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপিপন্থি আইনজীবী রোকনুজ্জামান সুজা বলেন, বৃহস্পতিবার আগাম জামিন নিতে উচ্চ আদালতে যান সালাউদ্দিন। সেখান থেকে ফেরার পথে তিনি ও তার গাড়িচালক মো. কাজলসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

তাদের সঙ্গে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ও যাত্রীবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভান্ডারি বলেন, এদিন সালাদ্দিনের সঙ্গে আগাম জামিন নিতে আদালতে যান ৬২ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ঢাকাইয়া শাহীন, যুগ্ম আহ্বায়ক শাহ আলম মুন্সী, আহ্বায়ক কমিটির সদস্য আবির হোসেন মনির, ৪৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নিয়ামুল হক ও সদস্য মো. নয়ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিএনপি সালাউদ্দিন গ্রেফতার : ডিবি প্রধান

আপডেট টাইম : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩