ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সুগন্ধিযুক্ত করা হলো কাবা শরিফ যেভাবে পরিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • ১৯৩ বার

পরিষ্কার ও সুগন্ধিযুক্ত করা হলো সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা। মক্কার ডেপুটি গভর্নর শাহজাদা বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ, দুই পবিত্র মসজিদের সেবক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে কাবার ধোয়ার অনুষ্ঠানে অংশ নেন।

জমজমের পানি, ইরাকের বিশুদ্ধ গোলাপ দিয়ে কাবা শরিফ ধোয়ার পর উদ ও অন্যান্য সুগন্ধি ব্যবহার করা হয়েছে। এ সময় হারামাইন শরিফাইনের প্রশাসনিক কর্তৃপক্ষ, ইমাম ও বিদেশি রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।

পবিত্র কাবাঘর ধোয়ার কাজে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে গোলাপ জল, উদ, ইতার (পারফিউম) মিশ্রিত বিশেষ তরল পদার্থ। উন্নত মানসম্পন্ন এ উপাদানগুলোর দামও খুব চড়া। ধোয়ার আনুষ্ঠানিকতার আগেই এসব সামগ্রী প্রস্তুত করা হয়।

মূলত মহানবী হজরত ‍মুহাম্মদ (সা.)-এর সময় থেকে পবিত্র কাবাঘর ধোয়ার ঐতিহ্য চলে আসছে। অষ্টম হিজরিতে রাসুল (সা.) মক্কা বিজয়ের পর পবিত্র কাবাঘর ধৌত করেন। ইসলামের খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কাজ করতেন। তাদের পর থেকে আজ পর্যন্ত এ প্রথা চালু রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সুগন্ধিযুক্ত করা হলো কাবা শরিফ যেভাবে পরিষ্কার

আপডেট টাইম : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩