ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নুরের ওপর হামলা : গণঅধিকার-ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ১৬৯ বার

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বুধবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার বিষয়ে উল্টো অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দাবি, নুরুল হক নুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

জানা গেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা, মাদ্রাসা ছাত্র রেজাউলি হত্যা এবং বুয়েটের শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। বিকেল ৪টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের ব্যারিকেড দেয়।

তবে ব্যারিকেডের বিষয়টি অস্বীকার করে তানভীর হাসান সৈকত বলেন, সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করার সময় নুরুল হক নুরের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢোকে। তখন দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে নুরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এখানে ছাত্রলীগের কোনোভাবে সম্পৃক্ততা নেই।

তবে গণঅধিকার পরিষদের দাবি, ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁড়াতেই দেয়নি। রাজু ভাস্কর্যে আসার সঙ্গে সঙ্গে নুরসহ নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নুরের ওপর হামলা : গণঅধিকার-ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট টাইম : ১০:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩