ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ১৫৩ বার

তালেবান শাসিত আফগানিস্তানে আজ থেকে বন্ধ হচ্ছে নারীদের বিউটি পার্লার ও সেলুন। আন্তর্জাতিক নিন্দা, নারী ও অধিকার কর্মীদের প্রতিবাদের পরও তালেবান এসব নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। পার্লারগুলো বন্ধের পর এর বিকল্প কী হবে, তা জানায়নি সরকার।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের অধিকার ক্রমাগতভাবে সংকুচিত হচ্ছে। নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধের পাশাপাশি জিম ও পার্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তালেবানের আদেশে আজ থেকে আফগানিস্তানের সব বিউটি পার্লার বন্ধ হচ্ছে। তারা নির্দেশ দিয়েছে, নারীদের এমন পোশাক পরা উচিত যাতে কেবল চোখ দেখা যায়। এছাড়া নারীরা ৭২ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করলে অবশ্যই সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতে হবে।

এদিকে নারীদের বিউটি পার্লার এবং সেলুন বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। বিক্ষোভ দমনে তালেবান নিরাপত্তারক্ষীরা জলকামান ব্যবহার করেছে।

বিক্ষোভকারী নারীরা বলছেন, আফগানিস্তানের মতো নিপীড়িত এবং গভীরভাবে পিতৃতান্ত্রিক সমাজে বিউটি পার্লারে যাওয়া এবং খোশগল্প করাটা তাদের মানসিকভাবে চাঙ্গা রাখে। এটি তাদের স্বাধীনতার স্বাদ এনে দেয়।

মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান দুই বছর আগে ক্ষমতায় আসার পরও বিউটি পার্লারগুলো খোলা ছিল। তবে, এসব দোকানের জানালাগুলো বন্ধ রাখা হতো।

হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা তা ব্যাখ্যা করেনি তালেবান। পার্লারগুলো বন্ধের পর এর বিকল্প কী হবে, তাও জানায়নি তালেবান সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার বন্ধ

আপডেট টাইম : ১১:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩