ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করছেন: রিপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬
  • ৩২৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নির্বাচিত জন প্রতিনিধিদের ওপর বিমাতাসুলভ আচরণ করে স্পষ্টত শপথ ভঙ্গ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

ঢাকা সিটি করপোরশনের দুই মেয়রকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জের মেয়রকে উপ-মন্ত্রীর মর্যাদা দেয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ফেসবুকে এ মন্তব্য করেন।

রিপন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘একজন প্রধানমন্ত্রী যখন শপথ নেন তখন তিনি বলেন, তিনি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না। অথচ দীর্ঘ সময় ধরে আমার কি দেখছি? বিরোধী দলের নির্বাচিত জন প্রতিনিধিদের ওপর বিমাতাসুলভ আচরণ। এটা করে প্রধানমন্ত্রী স্পষ্টত শপথ ভঙ্গ করছেন।’

তিনি লেখেন, ‘আজ (মঙ্গলবার) ঢাকার দুই মেয়রকে মন্ত্রী মর্যাদা দান করেছেন ভোটারবিহীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় অদ্ভূত এই সরকার, কথিত নির্বাচনে ক্ষমতায় আরোহনকারী ঢাকার দুই মেয়রকে মন্ত্রীর মর্যাদা দিলেন আর একই সঙ্গে গাজীপুর, বরিশাল, খুলনাসহ দেশের যেসব এলাকায় বিএনপি থেকে নির্বাচিত মেয়র আছেন তাদের দেয়া হচ্ছে জেল-জুলুম আর কারাভোগীর মর্যাদা। বড্ড বিমাতাসুলভ আচরণ!’

স্ট্যাটাসে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচিত মেয়রদেরকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়ার রীতি আমাদের দল বিএনপির সময়ও ছিল। অথচ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তারা তাদের মন্ত্রী সভায় বিষয়টিকে বাতিল করে দিল। কারণ হিসেবে তারা বলল, এটা করার যুক্তিসঙ্গত কোনো কারণ তারা দেখছেন না।’

তিনি বলেন, ‘আমরা অবশ্য তখন যুক্তি খুঁজে পেয়েছিলাম, বুঝেছিলাম, তখন দেশের বেশির ভাগ মেয়র ছিল বিএনপি দলীয় তাই তারা ওই মেয়রদেরকে ঘোষিত সম্মান দেয়ার কোনো কারণ খুঁজে পান না।’

সরকারের সমালোচনা করে রিপন আরও বলেন, ‘এবার যখন কথিত নির্বাচনের মাধ্যমে কিছু জায়গায় দলীয় অনুগতদের মেয়ার বানানো গেছে তখন এই সরকার কিছু মেয়রদেরকে মন্ত্রী মর্যাদা দেয়ার কারণ খুঁজে পেলেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করছেন: রিপন

আপডেট টাইম : ১২:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬