ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়! তেল আবিব-জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্বের নজর এখন ইসলামাবাদে বাণিজ্য ঘাটতি ৮ মাসে দুই লাখ কোটি টাকা অতিক্রম শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ কুড়িগ্রামে পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকেরা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা

জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১ বার

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে তিনি একথা বলেন।জাতীয় সংসদের এয়োদশ অধিবেশন বিকেল সাড়ে তিনটায় এ অধিবেশন শুরু হয়।

সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিল পাস করা হচ্ছে, এমন অভিযোগ তুলে কথা বলার সুযোগ না থাকলে সংসদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা। জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রশ্ন তুলেন।

শফিকুর রহমান বলেন, যেসব বিলে ভিন্নমত বা ‘ডিসেন্টিং অপিনিয়ন’ রয়েছে, সেগুলো নিয়েও যথাযথ আলোচনা হচ্ছে না। অল্প সময়ের মধ্যে মতামত তুলে ধরা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, প্রস্তাব উপস্থাপনকারীরা তুলনামূলক বেশি সময় পেলেও বিরোধী পক্ষ পর্যাপ্ত সময় পাচ্ছে না, ফলে সংসদীয় বিতর্কের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।

এর আগে সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। এরপর নোটিশটি উপস্থাপন করেন হানজালা। স্পিকার নোটিশটি বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেন। এর আগে হানজালা পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুললে স্পিকার তাকে বিশেষ অধিকারের নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নোটিশ উত্থাপনকালে হানজালা জানান, গত ৩০ তারিখে সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়; পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে

আপডেট টাইম : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬