ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ছেড়ে দেওয়ার দিন শেষ, কাউকে ছাড় দেওয়া হবে না: মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ১৭০ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ। আর কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের অধিকার আমাদেরই রক্ষা করতে হবে।

বুধবার (১৯ জুলাই) সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের প্রথম কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা শুরু করেছে বিএনপি। বেলা সাড়ে ১১টার দিকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, গত ১৫ বছর আপনাদের অত্যাচার সহ্য করেছি। আর সহ্য করব না। দেশের জনগণ, আমরা, বিএনপির নেতা-কর্মীরা জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, মিছিল করতে শিখেছে। আপনাদের অত্যাচার আর সহ্য করব না। এর জবাব দেব।

মির্জা আব্বাস বলেন, গতকাল লক্ষ্মীপুরে আমাদের নেতা-কর্মীদের মেরেছেন। আপনারা শান্তি সমাবেশের নামে অশান্তি করছেন। বিএনপির মিছিল-মিটিংয়ে কোনো ধরনের ঝামেলা হয় না। আমাদের পদযাত্রা শান্তিপূর্ণ।

আওয়ামী লীগের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, কেন ঝামেলা তৈরি করতে চান আপনারা? আমরা মিছিল-মিটিং করি, আপনারা করেন। আপনারা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে দিন। বাঙলা কলেজ থেকে আপনারা ইটপাটকেল নিক্ষেপ করবেন আর আমরা ছেড়ে দেব এটা তো হবে না।

সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, রকিবুল ইসলাম বকুল, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে এ পদযাত্রাটি আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়। এটি বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ছেড়ে দেওয়ার দিন শেষ, কাউকে ছাড় দেওয়া হবে না: মির্জা আব্বাস

আপডেট টাইম : ১০:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩