ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জানুয়ারিতে দেখিয়ে দেব সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার: তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ১৪২ বার

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী ২০২৪ সালের জানুয়ারিতে তা দেখিয়ে দেওয়া হবে।

বুধবার (১২ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।

শেখ তাপস বলেন, আজকে ঢাকা ফুঁসে উঠেছে। আমরা আর কোনো নৈরাজ্য বরদাস্ত করব না।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আজকে থেকে আমরা আর ঘরে যাব না। ৭১ সালে মানুষ যেমন রণাঙ্গনে গেছে, তেমনি আমরা রাজপথে থাকব।’

শেখ তাপস বলেন, ‘যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে, তাদেরকে ২০২৪ সালের জানুয়ারি মাসে আমরা দেখিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন কত প্রকাশ ও কী কী।’

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শান্তি সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ ঢাকার আশপাশের এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জানুয়ারিতে দেখিয়ে দেব সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার: তাপস

আপডেট টাইম : ১২:০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩