ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নয়াপল্টনে সমাবেশের জন্য ডিএমপির মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১২৯ বার

রাজধানীর নয়াপল্টনে আগামী ১২ জুলাই সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে বিএনপি মৌখিক আশ্বাস পেয়েছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া।

এ্যানি বলেন, সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে।

তিনি বলেন, আমরা মৌখিক আশ্বাস পেয়েছি। আমরা আশাবাদী, পুলিশ আমাদের সহযোগিতা করবে এবং সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।

সমাবেশের অনুমতি না পেলে কী করবেন জানতে চাইলে সাংবাদিকদের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এটা আমাদের রাজনৈতিক সমাবেশ। এখানে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই। আমরা সহযোগিতা চাইতে এসেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নয়াপল্টনে সমাবেশের জন্য ডিএমপির মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি

আপডেট টাইম : ০৯:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩