ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

কাপ না জিতলে দাড়ি কাটবেন না মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬
  • ৭৪৩ বার

তিনি নাকি কোপা জয়ের আগে আর রেজার চালাবেন না গালে৷ এমনটাই বলছেন মেসির ঘনিষ্ঠরা৷ আর্জেণ্টাইন তারকা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ৷ একেবারে কোপা জয়ের পরই দাড়ি কাটবেন তিনি৷ আর যদি তা না হয়, তবে কি কাপ না জিতলে দাড়িই কাটবেন না মেসি৷
হঠাৎ এমন পরিকল্পনা কেন? তেমন কোনো ব্যাপার নেই৷ আসলে বেশ কয়েকদিন বিভিন্ন্ কাজে ব্যস্ত থাকার জন্য মেসি দাড়ি কাটার সময় পাননি৷ তার পর নিজে থেকেই ঠিক করে নেন, দাড়ি কাটবেন একেবারে কোপা জিতলে৷ কিন্তু যদি আর্জেণ্টিনা এবারো কোপা হাতছাড়া করে? যদি এবারও খালি হাতে ফিরতে হয় মেসিকে? তার পর কি হবে সেটা কিন্তু মেসির বন্ধুরাও জানেন না৷ এমনিতে জানা গেছে, এবার কোপায় নাকি মেসি কেন দাড়ি রেখেছেন, এটাই সব থেকে আলোচিত বিষয়৷ ট্রিম করা যত্নে রাখা দাড়ি নয়৷ মেসির দাড়ি একেবারেই অযত্নে বড় হয়ে চলেছে৷ সেটা নিয়েও তার ভক্তদের উদ্বেগের শেষ নেই৷ তবে যাই হোক, কোপায় সব থেকে হিট কিন্তু তার এই দাড়ি রাখার ব্যাপারটি৷
তবে মেসির এই দাড়ি রাখার ব্যাপারটি নিয়ে সোশ্যাল সাইটগুলোতে নানারকম মজা করা হচ্ছে৷ কেউ বলছেন, একবারে ২০১৮ বিশ্বকাপ জিতে দাড়ি কাটবেন মেসি৷ আরো তিন বছর গালে দাড়ি বাড়ালে কেমন দেখতে হবে মেসিকে? তা নিয়েও একটি ছবি ঘুরপাক খাচ্ছে ফেসবুক, টুইটারে৷ তাতে দেখা যাচ্ছে, সাধুদের মতো দাড়ি হয়েছে আর্জেণ্টাইন তারকার৷ এর মধ্যে আবার রোনাল্ডোর সেলফি তোলা নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ একে তো গোল নেই, তার পরও রোনাল্ডো এত ফুরফুরে থাকছেন কী করে? তাই নিয়েই সমালোচনা৷ তার মধ্যে মেসি ও রোনাল্ডো যতই আলাদা টুর্নামেণ্টে খেলুন, দু’জনকে নিয়ে তুলনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে৷ মেসি কিন্তু এবারো রোনাল্ডোর থেকে কয়েক কদম এগিয়ে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

কাপ না জিতলে দাড়ি কাটবেন না মেসি

আপডেট টাইম : ১২:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬