ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

দীর্ঘ ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে প্রথমবারের মতো নিজ গ্রাম কামালপুরে মো.আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ৩৫৫ বার

দুই মেয়াদে দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে এবারই প্রথমবার জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৬ জুন) সন্ধ্যার দিকে তিনি নৌকাযোগে কামালপুর গ্রামে পৌঁছান।

এ সময় কামালপুর গ্রামের বাড়ির ঘাটে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভাটির শার্দূলকে বরণে সমবেত হন। সেখানে পৌঁছার পর সমবেত সবার উদ্দেশ্যে মো. আবদুল হামিদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, আপনাদের আবদুল হামিদ আপনাদের মাঝে ফিরে এসেছে। আপনারা আমাকে যা দিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আজকেও আপনারা শত শত নৌকা নিয়ে আমাকে স্বাগত জানিয়েছেন। এখন আমি নিয়মিত বাড়িতে আসবো, আপনাদের সাথে দেখা হবে, মতবিনিময় হবে। আমার আর কোনকিছুই চাওয়া-পাওয়ার নেই। এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

কামালপুরে পৌছার পর বাড়ির সামনে প্রাঙ্গণে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি।

এর আগে বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টির বাসভবন থেকে সড়কপথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাসা থেকে বের হওয়ার পর তাকে স্বাগত জানাতে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

এছাড়া হাওরের প্রবেশপথ করিমগঞ্জের বালিখলা ঘাট এলাকায় শত শত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে অপেক্ষায় ছিলো হাওরবাসী।

পরে বালিখলা ঘাটে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সদ্য সাবেক রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এরপর সেখান থেকে নৌকাযোগে বাড়ির পথে রওনা দেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি।

এ সময় তাঁর সাথে ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার),  কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুন্নাহার নেলী, আবদুল হামিদের নাতি ইউসুফ আবদুল্লাহ হামিদ জ্বীম, রিফাহ তাসনীম হামিদ প্রমুখ।

মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল বলেন, আমাদের মহামান্য দীর্ঘদিন অত্যন্ত সফলভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে গত ১৮ জুন কিশোরগঞ্জে এসেছেন। সেখানে কিছুদিন থেকে আজ গ্রামে এসেছেন। আমরা আমাদের মহামান্যকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, মহামান্য যেদিন রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন, সেদিন আমরা যেমন আনন্দিত হয়েছিলাম, দীর্ঘদিন পরে মহামান্যকে আবারও কাছে পেয়ে আমরা তেমনিভাবে আনন্দিত হয়েছি।

মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব বলেন, সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয় তার নিজ গ্রামে এসেছেন। তিনি আজ বাড়িতে আসবেন শুনে হাওরবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছে। সকাল থেকেই অনেকে গিয়ে বালিখলা ঘাটে বসে ছিলেন। তারা নিজেদের টাকায় নৌকা ভাড়া করে চলে এসেছেন। হাওরবাসী তাকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, আমার পিতা কিশোরগঞ্জের মাঠি ও মানুষের নেতা। তিনি তৃণমূলের মানুষকে সাথে নিয়ে রাজনীতি করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার আগে জেলার বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। তৃণমূলের প্রতিটি মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক।

কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গিয়ে এবং নিরাপত্তা বেষ্টনীর কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ওইভাবে সবার সাথে আগের মতো মিশতে পারেননি। বর্তমানে তিনি সফলভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আবারও আমাদের কাছে ফিরে এসেছেন। সবার ভালবাসায় তিনি মুগ্ধ হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

দীর্ঘ ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে প্রথমবারের মতো নিজ গ্রাম কামালপুরে মো.আবদুল হামিদ

আপডেট টাইম : ০১:১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩