ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভাগনারের বিদ্রোহ নিয়ে জেলেনস্কি-বাইডেনের ফোনালাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ১৯২ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের ক্ষণস্থায়ী বিদ্রোহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে দীর্ঘ কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তার বক্তব্য, রাশিয়ার এই পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে, ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা কমছে।

বাইডেনের আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হযেছে বলে জানিয়েছেন, জেলেনস্কি নিজেই। এ ছাড়াও তার কথা হয়েছে কানাডার প্রধান জাস্টিন ট্রুডোর সঙ্গে। জেলেনস্কি বলেছেন, সকলের সঙ্গেই রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এই বিদ্রোহ যুদ্ধ বন্ধ করতে সাহায্য করবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ন্যাটোর বৈঠক শুরু হবে। সেখানে এই বিষয়গুলো যাতে আলোচনায় আসে, সে কারণেই সকলকে আলাদা করে ফোন করেছিলেন জেলেনস্কি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে শুধুমাত্র যুক্তরাজ্য ১৭ হাজার ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। পাঁচ সপ্তাহের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ইন্টারফেস’। ক্যানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথিওনিয়ার মতো দেশ এই প্রশিক্ষণে যুক্তরাজ্যকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে।

ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেনা প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তারা সকলেই দেশের জন্য লড়তে চান। পাঁচ সপ্তাহে তারা অনেক প্রশিক্ষণ পেয়েছেন।

এদিকে সোমবার (২৬ জুন) লুক্সেমবুর্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। ইউক্রেনকে কীভাবে সাহায্য করা হবে, সামরিক দিক থেকে আর কী কী সাহায্য দেওয়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

তারমধ্যে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন নয়, রাশিয়া এবার নিজের সমস্যার দিকে মন দিক। নিজের জনগণকে সামলাক। দেশের ভিতর বিদ্রোহের আগুন বন্ধ করুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাগনারের বিদ্রোহ নিয়ে জেলেনস্কি-বাইডেনের ফোনালাপ

আপডেট টাইম : ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩