ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

খালেদা জিয়াকে উপহার পাঠাল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • ১৬৬ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। শুক্রবার (২৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জানান, শুক্রবার বিকালে দূতাবাসের পক্ষ থেকে এস এফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের গাড়িতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে উপহার পৌঁছে দেওয়া হয়।

তিনি বলেন, শুক্রবার আমরা কেউ কার্যালয়ে ছিলাম না। জেনেছি, প্যাকেটের ওপরে ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) নাম লেখা ছিল। প্যাকেটগুলো ওনাকে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে এসব প্যাকেটে কি উপহার রয়েছে তা তিনি বলতে পারেননি।

এছাড়াও ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।

ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়াকে উপহার পাঠাল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস

আপডেট টাইম : ১২:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩