ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ওলামা লীগের আমিনুলের আপত্তিকর ভিডিও দেখে আমরা লজ্জিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ১৫৮ বার

রাতের আঁধারে ফেসবুকে প্রকাশিত’ ওলামা লীগের ‘বিতর্কিত’ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে ‘আওয়ামী ওলামা লীগের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী। সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সুলাইমান, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা আনোয়ার শাহ, কারী মাওলানা আসাদুজ্জামান প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘রাতের আঁধারে প্রকাশিত আংশিক কমিটি জামায়াত-বিএনপির খেলাঘর। জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নের মোর্চাও বটে। প্রকাশিত কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক কোন মাদ্রাসায় পড়ালেখা করেছেন? কোন যোগ্যতায় তাকে আলেম-ওলামা পির-মাশায়েখদের সংগঠন ওলামা লীগের সম্পাদক বানানো হলো? এর রহস্য কি? তার যোগ্যতা হলো তিনি একজন ব্যবসায়ী ও ৩ চিল্লার সাথী (তাবলীগ-সা’দপন্থি)। এছাড়াও ইতোমধ্যে সম্পাদক আমিনুল হকের নারী নিয়ে আপত্তিকর ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে, যা সবারই জানা। এই যদি হয় ওলামা লীগের সাধারণ সম্পাদকের অবস্থা তাহলে জাতির অবস্থা হবে কি? এই ভিডিও দেখে আমরা লজ্জিত হয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ওলামা লীগের আমিনুলের আপত্তিকর ভিডিও দেখে আমরা লজ্জিত

আপডেট টাইম : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩