ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ঋতুর পালাবদলে আষাঢ়ের উদ্ভাসন ভিন্ন ঘ্রাণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ২৩৫ বার

আষাঢ়স্য প্রথম দিবস। কবি কালিদাসের বিখ্যাত ঋতু বর্ষা শুরুর দিন। গ্রীষ্মের কঠিন রুক্ষতা শেষে প্রকৃতিতে শোভা পাবে পত্র-পল্লবের সুশোভিত রূপ।

আষাঢ় মানেই ভিন্ন দ্যেতনা, প্রকৃতির কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি।

বৈচিত্র্যময় ঋতুর পালাবদলে আষাঢ়ের উদ্ভাসন ভিন্ন ঘ্রাণে। রুক্ষ মাটি হয় সোঁদা, বৃষ্টির ফোটা স্নিগ্ধতা ছড়ায় দিগন্তজুড়ে। কদমের পাঁপড়ি দুলে দুলে জানান দেয় বর্ষার আনুষ্ঠানিক আগমন।

জলে-জঙ্গলে ফোটে ফুল, স্রোতের তোড়ে বার্তা দিয়ে যায় মুগ্ধ প্রেম। তাই বর্ষা বরাবরই কাব্যময় গানে-কবিতায়, মমতা ও মোহে। কালীদাস থেকে রবীন্দ্রনাথ কিংবা নজরুল হতে জীবনানন্দের পরাবাস্তবতায় বর্ষার উদয় ধ্যানে ও ধ্বনিতে।

শিল্পীর অবয়বে তুলি যখন আঁচড় মেলে, নারীর মিহিন সেলাই বোনে নঁকশির পাড়- সেখানেও আষাঢ়ের নিরুপাধি সৌন্দর্য ছবি হয়ে ফুটে থাকে বহুদিন।

আষাঢ়ের রজনী কিংবা দিবস তাই মন ও মননের বহুমাত্রিক ভেলায় উড়ে ঘুরে বেড়ায় নি:সীম মেঘের সঙ্গী হয়ে।

বঙ্গদেশের কৃষি কিংবা ক্ষুদ্র অর্থনীতিতেও আষাঢ়ের প্রভাব বহুকেলে। জীবনের বাঁক বদলের ঋতুটিকে ঘিরে আদিগন্ত মাঠে জমে জল, ভেসে থাকা ফসলের ডগা জানান দেয় জীবনের নতুন লড়াই। আষাঢ় তাই বরাবরই অনবদ্য বাঙালির আটপৌরে জীবনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঋতুর পালাবদলে আষাঢ়ের উদ্ভাসন ভিন্ন ঘ্রাণে

আপডেট টাইম : ০৮:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩