ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

চিরিরবন্দরে বর্ষার হাসিতে ফুটেছে কদম ফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০১৬
  • ২৩৮৫ বার

বাঙালি ও কদম ফুল একই সূত্রে গাঁথা৷ কদম ফুলের মৌ-মৌ গন্ধে প্রতিটি বাঙালিকে প্রকৃতির প্রতি মোহাবিষ্ট করে তুলে৷ কদম ফুলকে বলা হয় বর্ষার দূত৷ প্রতিবছরই বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়েই ফুটে কদম ফুল৷ আর এটাই আবহমান বাংলার চিরায়িত নিয়ম৷ বর্ষার এই বিরামহীন বর্ষণে গাছের শাখে শাখে সবুজ পাতার আড়ালে ফুটে উঠেছে অসংখ্য কদম ফুল৷ হলুদ সাদার সংমিশ্রনে গোল বল আকৃতির এই ফুল এখন কদমের গাছে গাছে শোভা পাচ্ছে৷ বাড়ির পাশের ঝোপঝাড়ে গজিয়ে উঠা বনবৃক্ষ কদমের গাছে গাছে ফুটে উঠা ফুলের সুগন্ধে লোকালয় পর্যন্ত বিস্তৃত হয়ে মানুষের মনে জাগিয়ে দিচ্ছে বর্ষার অনুভূতি৷ আকাশে মেঘের গর্জন আর প্রচন্ড বর্ষণই বলে দেয় এটা কদম ফুলের সময়৷ বর্তমানে এই ফুল গাছটি প্রকৃতি থেকে একরকম বিলিন হয়ে যাওয়ার পথে৷ আগের মতো যেখানে সেখানে দেখা যায় না এই অপরুপ সুন্দর্যের প্রতিক কদম ফুল গাছ৷

গ্রামের শিশু- কিশোরেরা কদমতলায় কদম ফুল নিয়ে খেলা করতো৷ মানুষ প্রিয়জনকে কদম ফুল উপহার দিত৷ কিন্ত আজ ধীরে ধীরে তা একেবারেই হারিয়ে যেতে চলেছে৷ কদম ফুলের সৌন্দর্যে যেন দাগ পড়েছে৷ লাভের অঙ্কের হিসাব মেলাতে মানুষ আর বাড়ির আঙ্গিনায় কদম ফুলের গাছ লাগাতে চাইছে না৷ কদম গাছের জায়গায় মেহগিনিসহ প্রভৃতি দামি কাঠের গাছ রোপনে ঝুঁকছে তারা৷ তবে প্রকৃতির মাঝ থেকে কদম গাছ চিরতরে হারিয়ে গেলেও বাংলা সাহিত্যে রিমঝিম আষাঢ় কদমকে তার চিরসঙ্গী করে রাখবে৷

গাছে ফোটা কদম ফুলের জুড়ি নেই বটে৷ সেই সঙ্গে যদি হালকা বাতাসের দোল খাওয়া দৃষ্টি চোখের কোণে আটকায় তাহলে উপভোগে বাদ যায়নি কিছু৷ আর যদি দেখা না হয়ে থাকে, সময়ের ব্যস্ততায় কিংবা চোখ এড়ানোর ফলে তবে সুযোগতো রয়েছেই৷ সৌভাগ্যক্রমে চিরিরবন্দরে বিভিন্ন জনপদে এ কদম ফুল গাছটি এখনও টিকে রয়েছে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

চিরিরবন্দরে বর্ষার হাসিতে ফুটেছে কদম ফুল

আপডেট টাইম : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০১৬