ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নির্বাচনের জন্য আওয়ামী লীগ নিজেদের মতো প্রশাসন সাজাতে চায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • ১৭২ বার

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নিজেদের মতো প্রশাসন সাজাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আওয়ামী লীগের নির্বাচন শুরু হয়ে গেছে। পুলিশ ও প্রশাসনে রদবদল করা হচ্ছে। কয়েকটি পত্রিকায় প্রতিবেদন বেরিয়েছে যে পুলিশে ব্যাপক রদবদল, ব্যাপক পদোন্নতি। সচিবদেরও রদবদল, প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নিজেদের মতো সবকিছু সাজাতে চায়।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গলার জোরে বলে দেশে গণতন্ত্র আছে। তাদের বডি কেমিস্ট্রিতে বোঝা যায়, তারা কখনোই ভিন্নমত সহ্য করতে পারে না। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করছে।

প্রতিহিংসা ও রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসনকে সরিয়ে দিতে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া জরুরি হলেও সরকার কোনো সায় দিচ্ছে না। তারা বলছে, অসুস্থতা নিয়ে আমরা রাজনীতি করছি। এর উত্তর দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই উত্তরটা এখন দিতে হবে।

ফখরুল আরও বলেন, লড়াই শুরু হয়ে গেছে। সরকারকে হটাতে রাস্তায় নেমে আন্দোলন বেগবান করতে হবে। এ ছাড়া এখন এর কোনো বিকল্প নেই।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন ঠাকুরের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নির্বাচনের জন্য আওয়ামী লীগ নিজেদের মতো প্রশাসন সাজাতে চায়

আপডেট টাইম : ০১:১৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩